মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: ||
মদনে মাদকবিরোধী অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তারমোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর এলাকায় মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রবিউল ইসলামকে ৯০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত রোজ আলীর ছেলে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।অভিযানটি সফল করতে এসআই খোরশেদ আলম, এসআই নাজমুল হাসানসহ সঙ্গীয় ফোর্স সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, “৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”