অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: ||
নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি লিটন গ্রেফতারঅপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান ডাকাত নেতা লিটনকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-৮ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল। শুক্রবার (০১ মে ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন পটুয়াখালী সদর থানার বদরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।শনিবার (মেয়ে '২) র্যাব কর্তৃক প্রদানকৃত প্রেস রিলিজে বলা হয়, গত ০৯ নভেম্বর ২০২৪ তারিখে পটুয়াখালীতে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে মুখোশ পরিহিত একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোনসহ প্রায় ১৩ লক্ষ ৭৩ হাজার টাকার মালামাল লুণ্ঠন করে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই উক্ত আসামি লিটন অত্যন্ত চতুরতার সাথে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সে ক্রমাগত তার অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছিল। তবে র্যাব-৮, বরিশাল এই ঘটনার ছায়া তদন্ত অব্যাহত রাখে।অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এবং র্যাব-১১ (সদর কোম্পানী) এর একটি চৌকস দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।র্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত অভিযুক্ত লিটনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।