আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ ||
নগরবাড়িতে অস্বাস্থ্যকর খাবার তৈরির দায়ে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড:আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার টিক্কাবাজারে অস্বাস্থ্যকর খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ব্যবহার সহ অন্যান্য অনিয়মের দায়ে মোবাইল কোর্টে অর্থদণ্ড দেন, বেড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। আজ ৩ মে রবিবার, বেড়া উপজেলার আমিনপুর থানায় অবস্থিত নগরবাড়ি ঘাট সংলগ্ন টিক্কাবাজারে আদি নিখিল মিষ্টান্ন ভান্ডারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তথ্যসূত্রে জানা যায় যে, মিষ্টি প্রক্রিয়াজাতকরণ মনিটরিং এর জন্যে রান্নাঘরে গেলে দেখা যায় মিষ্টি তৈরিতে ব্যবহৃত চিনির শিরা, ভোজ্য তেল ও ছানা ঢেকে না রাখার ফলে এসব দ্রব্যে মাছির উপস্থিতি লক্ষ করা যায়। এছাড়াও মূল্য তালিকা না থাকা, হোটেলের জন্যে ডিলিং লাইসেন্স না থাকা, কারখানার লাইসেন্স মেয়াদোত্তীর্ণ (চার মাসের অধিক) হয়ে যাওয়াসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হাওয়ায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান কর হয়। প্রতিষ্ঠানের মালিক উক্ত পরিবেশের জন্যে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যকর পরিবেশ ও মানসম্মত খাবার সরবরাহের আশ্বাস দিয়েছেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।