অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি ||
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা: সুপ্ত প্রতিভার বিকাশের চাবিকাঠি — জুয়েল রানাঅপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা বলেছেন, “প্রাইমারী পর্যায়ে ৬ বছরব্যাপী প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপশি কোমলমতী শিক্ষার্থীদের বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে এনগেজ করতে হবে। যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশের পাশাপশি পরবর্তী প্রজন্মের প্রতিভা খুঁজে বের করা যায়।”আজ পটুয়াখালী স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় “গোল্ডকাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ করিম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: তারেক হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, সেক্টর কমান্ডারার্স ফোরামের সভাপতি মফিজুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, জাতীয়তাবাদী ক্রীড়াদলের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন এবং নতুন কুঁড়ি-২০২৬ পরিচালনা কমিটির সদস্য ও ক্রীড়াব্যক্তিত্ব সাইফুন আরা বায়েজীদ নাহিদ।প্রধান অতিথি তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী ইতোমধ্যে শুধুমাত্র শীতকালে নয়, বরং সারা বছরব্যাপী খেলাধুলা চালিয়ে যেতে বলেছেন। এর ফলে শিক্ষার্থীরা তাদের লেখাপড়ার পাশাপাশি কো-অ্যাক্টিভিটিসের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সক্ষম হবে।উল্লেখ্য, এই টুর্নামেন্টে পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ, বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙ্গাবালী এবং কলাপাড়া সহ মোট ৮টি উপজেলার ১টি করে বালক ও ১টি করে বালিকা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।