মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ||
অনলাইন জুয়া ও ভিসা জালিয়াতির অভিযোগে দুইজন আটকমোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:-নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়া খেলা ও ভিসা জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২৬ তারিখে নীলফামারী জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার ৩ নম্বর নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফারাসের পাড়া এলাকায় মো. আব্দুস সালামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মো. রকি ইসলাম (১৯) এবং একই এলাকার একজন কিশোর (১৭)কে আটক করা হয়।অভিযানকালে তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে পুলিশ অনলাইন ভিসা জালিয়াতি এবং অনলাইন ক্যাসিনো খেলার বিভিন্ন অ্যাপস, গুগল ক্রোমের ব্রাউজিং হিস্টোরি ও বিভিন্ন অনলাইন বেটিং অ্যাকাউন্ট লগইন অবস্থায় দেখতে পায়।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আটক দুজন দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন জুয়া খেলা এবং ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত ছিল।এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০(২), ২১(২), ২৪(২) ও ২৭(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।