প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
বাঁশখালীতে বন্যপ্রাণী বিক্রির চেষ্টা: যুবক আটক, জরিমানা
রিপোর্টার : মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি। ||
বাঁশখালীতে বন্যপ্রাণী বিক্রির চেষ্টা: যুবক আটক, জরিমানারিপোর্টার : মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা-তে বন্য পরিবেশ থেকে ধরে আনা টিয়াপাখি বিক্রির চেষ্টার অভিযোগে ইয়াছিন হোসেন রুবেল (২১) নামে এক যুবককে আটক করেছে প্রশাসন।সোমবার (৪ মে ২০২৬) উপজেলার বাণীগ্রাম নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সাধনপুর ইউনিয়নের ভোলমারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল দীর্ঘদিন ধরে বন্য পরিবেশ থেকে বিভিন্ন প্রজাতির পাখি ধরে এনে বিক্রির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ বিজ্ঞাপন দিতেন। বিষয়টি নজরে আসার পর চট্টগ্রাম বনবিভাগের এক ওয়াইল্ডলাইফ রেসকিউয়ার ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করেন।পরবর্তীতে রামদাস মুন্সির হাট তদন্ত কেন্দ্র পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মা টিয়াপাখি ও তিনটি বাচ্চা টিয়াপাখি উদ্ধার করা হয়।আটকের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে একই আইনের ৩৯ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাঁশখালী উপকূলীয় বনবিভাগের বিট কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। উদ্ধার করা চারটি টিয়াপাখিকে ডুলাহাজারা সাফারি পার্ক-এ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পরিচর্যা শেষে সাফারি পার্ক কর্তৃপক্ষ পাখিগুলোকে পুনরায় বন্য পরিবেশে অবমুক্ত করবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ