প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
মেলান্দহে মিথ্যা অভিযোগ বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি: ||
মেলান্দহে মিথ্যা অভিযোগ বিরুদ্ধে সংবাদ সম্মেলনবাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য বেলাল উদ্দিন। গতকাল রোববার একাধিক সংবাদ মাধ্যমে ইউপি সদস্যের বিরুদ্ধে "মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সোমবার (৪ মে) দুপুরে মেলান্দহ প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ওই ইউপি সদস্যসহ আরও দুই ইউপি সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, ছুম্মা নামে এক নারীর মাতৃত্বকালীন ভাতার জন্য কার্ড করে দেয়া হয়। তার একাউন্ট না থাকায় আমার একাউন্ট নাম্বার দেওয়া হয়। টাকা আসলে সেটা উত্তোলন করে তাকে দেওয়া হতো। সবশেষে কিছু টাকা আসলে দিতে দেরি হওয়ায় সে অভিযোগ করেছে। এখন তাকে তার পাওনা বুঝিয়ে দিয়েছি। টাকা বুঝে পেয়ে অভিযোগ তুলে নিয়েছেন ছুম্মা বেগম। তার প্রত্যাহার পত্র থেকে জানা যায়, পূর্বে (৩০.৩.২৬ ইং) মাতৃত্বকালীন ভাতার টাকা ইউপি সদস্যের ব্যক্তিগত অ্যাকাউন্টে যাওয়ার বিষয়ে আপনার নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছিলাম। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউপি সদস্য জনাব বেলাল উদ্দিন বিষয়টি সমাধান করে আমার প্রাপ্য ভাতার সম্পূর্ণ টাকা ফেরত প্রদান করেছেন। বর্তমানে এ বিষয়ে য়ার কোনো অভিযোগ নেই বলে জানা যায়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ