মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: ||
বিপুল পরিমাণ ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক, নেত্রকোণায় ডিএনসির অভিযানমোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪৭৫০ পিস ইয়াবাসহ মামা-ভাগ্নেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের প্রদীপ পণ্ডিতের বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় যানবাহন তল্লাশিকালে ৪৭৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।আটকরা হলেন—দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মৃত ওসমান গণির ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের বাড়য়পাড়া গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ রমজান আলী (৩২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে।ডিএনসি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা। এ ঘটনায় সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বাদী হয়ে পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে তারা কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।