প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
বাঁশখালীতে ১৪৩৮ পিস ইয়াবাসহ আটক ১
রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখলাী প্রতিনিধি। ||
বাঁশখালীতে ১৪৩৮ পিস ইয়াবাসহ আটক ১রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখলাী প্রতিনিধি। চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জলদী এলাকায় থানা গেইটসংলগ্ন সড়কে বসানো চেকপোস্টে তল্লাশীকালে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে আসা যাত্রী শাহ আলম (৫২)-এর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির কোচায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক শাহ আলম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ইস্ট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ