মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: ||
নেত্রকোণায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়নদের মাঝে ক্রেস্ট বিতরণমোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী কিশোর-কিশোরীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকালে জেলা আধুনিক স্টেডিয়াম মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুল ইসলাম সরদার। তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের উৎসাহিত করেন।প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা হলো— দ্বৈত বালক বিভাগে পূর্বধলা চ্যাম্পিয়ন এবং নেত্রকোণা সদর রানার্স আপ। দ্বৈত বালিকা বিভাগে নেত্রকোণা সদর চ্যাম্পিয়ন এবং নেত্রকোণা পৌরসভা রানার্স আপ।একক বালক বিভাগে পূর্বধলা চ্যাম্পিয়ন এবং নেত্রকোণা পৌরসভা রানার্স আপ।একক বালিকা বিভাগে পূর্বধলা চ্যাম্পিয়ন এবং নেত্রকোণা পৌরসভা রানার্স আপ।এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, জেলা ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ রুমিন, মোঃ আবুল কাশেম, মুশফিকুর রহমান কনকসহ অন্যান্য ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা।প্রধান অতিথির বক্তব্যে মোঃ আরিফুল ইসলাম সরদার বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরি করার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে। তিনি এ ধরনের আয়োজন নিয়মিত চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন।উল্লেখ্য, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কিশোর-কিশোরীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে।