মো: শাহীন হাওলাদার,স্টাফ রিপোর্টার:- ||
ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম শিশু মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রীমো: শাহীন হাওলাদার,স্টাফ রিপোর্টার:-ফরিদপুরে ফেসবুকে লাইভ করে গুজব ছড়িয়ে সৃষ্ট মবের গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের (৪৫) এতিম শিশু কন্যা মুসলিমা (২ বছর)-এর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে গিয়ে শিশুটির খোঁজখবর নেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তিনি সেখানে গিয়েছেন এবং শিশুটির লালন-পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।এ সময় তিনি মুসলিমার দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন।নিহত হান্নান শেখের বাবা সাইদ শেখ অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে ফেসবুকে মিথ্যা গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় মামলা করা হয়েছে। মামলার পর বিভিন্ন নম্বর থেকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।”তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী বিষয়টি জেনে আমাদের পাশে দাঁড়িয়েছেন—এ জন্য আমরা কৃতজ্ঞ।”সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও শিশুটির নিয়মিত সহযোগিতা নিশ্চিত করা হবে।ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ পেয়ে নিহতের পরিবারে এসে তাদের পাশে দাঁড়িয়েছি। শিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে এবং সব ধরনের সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ বসু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় কয়েকজন পথচারী আহত হন। এ ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকচালক হান্নান শেখকে গণপিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।