প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
রাজ্জাক রাবেয়া মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।
মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি :- ||
রাজ্জাক রাবেয়া মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি :- পঞ্চগড় জেলার বোদা উপজেলার জমাদার পাড়া গ্রামে অবস্থিত রাজ্জাক রাবেয়া হেফজুল কোরআন মাদ্রাসার ফলাফল প্রকাশ ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলার সাবেক সফল ভাইচ চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোঃ মফিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই লেখাপড়ার বিকল্প নেই। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, অভিভাবক সদস্য, মোঃ ছালেকুন নবী মিন্টু সহ উক্ত মাদ্রাসার শিক্ষক অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দ। সর্বশেষে দোয়া ও মোনাজাতের ফলাফল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ