প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
নেত্রকোণা জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত গোলাম কিবরিয়া
মোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধি: ||
নেত্রকোণা জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত গোলাম কিবরিয়ামোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মদন উপজেলার কৃতি সন্তান ও উপজেলা সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া।গত শনিবার (২ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই গোলাম কিবরিয়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন।গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই পদপ্রাপ্তিতে মদন উপজেলার রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে নবনির্বাচিত সহ-সভাপতি গোলাম কিবরিয়া বলেন,“আমি কেন্দ্রীয় ছাত্রদলের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে মদন উপজেলা ও নেত্রকোণা জেলার সকল ছাত্রনেতা-কর্মী এবং সহযোদ্ধাদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ