মাহফুজুর রহমান ফরহাদ ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:- ||
ইটনায় ভারী বর্ষণে নদীভাঙন: বিলীন হওয়ার আশঙ্কায় নয়াবাড়ী গ্রাম, জরুরি পদক্ষেপের দাবিমাহফুজুর রহমান ফরহাদ ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:- কিশোরগঞ্জের ইটনা উপজেলার ৪নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়াবাড়ী (মধ্যগ্রাম) এলাকায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও পানি বৃদ্ধির কারণে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে অন্তত ৮-১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের বসতঘর, বাথরুম ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের গতি অব্যাহত থাকায় পুরো গ্রামই হুমকির মুখে পড়েছে।ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই পুরো নয়াবাড়ী গ্রাম নদীগর্ভে হারিয়ে যেতে পারে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।এমতাবস্থায়, এলাকাবাসীর পক্ষে মোঃ শফিকুল ইসলাম টিপু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জরুরি ভিত্তিতে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে জিও ব্যাগ ফেলা বা টেকসই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যায় এবং গ্রামটি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।