মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ||
ময়মনসিংহে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস বর্ণাঢ্য আয়োজনে পালিতমকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে আজ ৭মে বৃহস্পতিবার দিবস টি পালিত হয়। ময়মনসিংহ রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সেক্রেটারি এভভোকেট আনোয়ার আজিজ টুটুল জাতীয় ও রেডক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলন করেএবং বেলুন উড়িয়ে দিবস উদ্বোধন করেন।পরবর্তীতে এক মানববন্ধন ও রত্তের গ্রুপ নির্ধারন কর্মসূচি পালন করা হয় । উল্লেখিত কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলেই নগরীর জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি ও জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আনোয়ার আজিজ টুটুল।বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার সাইদুর রহমান সেলিম, সিনিয়র আইনজীবী এডভোকেট এম এ হান্নান খান,সিনিয়র সাংবাদিক মোঃ আইয়ুব আলী প্রমূখ।