মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ||
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার -০১মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এঁর পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন এর নেতৃত্বে আজ ৭মে বৃহস্পতিবার জেলার ত্রিশাল থানাধীন দরিরামপুর কাঁচাবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি- মোঃ সোহেল রানা (৩৬), পিতামৃত- শাজাহান, মাতামৃত- মনোয়ারা বেগম, সাং- পয়ারকান্দি, ওয়ার্ড নং- ০৬, মুক্তাগাছা পৌরসভা, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে ১,০০০(এক হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অতঃপর পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।