প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
সরিষাবাড়িতে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: ||
সরিষাবাড়িতে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যাসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে আমেনা খাতুন (৩২) নামে দুই সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি সৌদি প্রবাসী শিপন খাঁর স্ত্রী।বৃহস্পতিবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরের ধর্নায় রশিতে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ ও নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী স্বামী শিপন মিয়া অনলাইনে জুয়া খেলার কারণে সংসারে অর্থসংকটে দীর্ঘদিন ধরে অভাব-অনটনে দাম্পত্য কলহ চলছিল। এসব মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পরিবার ও সচেতন মহল।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তি স্বাপেক্ষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ