রহিমা আক্তার , সম্পাদক ||
নিজের মতো বাঁচা তাছলিমা আক্তার মুক্তাঅংকে আমি ভীষণ দূর্বল ইংরেজিতেও কাঁচা , বাংলা'টাকে ভালোবেসে নিজের মতো বাঁচা । বাংলাতেও চলছে ভেজাল বহু ভাষার মিশ্রণে , বাংলার সাথে ইংরেজিটা বলছে জনে জনে । বাঙালিরা আজব মানুষ ভাষার জন্য মরে , নিজের অধিকার আদায়েদিনরাত লড়াই করে । হাসি মুখে সেই ভাষাকে বিকিয়ে দেয় অন্যে , এরাই নাকি রক্ত দিলো বাংলা ভাষার জন্যে । ইংরেজিতে বলতে কথা ট্রেনিং যখন করে , তখুনি ঠিক বাংলা ভাষা গুমরে গুমরে মরে । বাংলা আমার মাতৃ ভাষা আত্ম তৃপ্তির গান , বাংলা আমার মা জননী দেহের ভেতর প্রাণ ।গর্ব করে বাংলা বলবোনিজের মতো করে , হয়তো সেটা এলোমেলো শিক্ষিতদের ভীড়ে ।