শরীফ আহমদ চৌধুরী ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: ||
পানিতে তলানো ধান কেটে দিল আনসার-ভিডিপিওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার নিরাইয়ার হাওড়ে পানিতে তলিয়ে যাওয়া অসহায় কৃষকদের ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা। মঙ্গলবার (০৬ মে ২০২৬) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।টানা বৃষ্টি ও আকস্মিক পানিবৃদ্ধিতে হাওড়াঞ্চলের অনেক কৃষকের পাকা ধান পানিতে তলিয়ে যায়। শ্রমিক সংকট ও আর্থিক দুরবস্থার কারণে ধান কাটতে না পেরে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাশ্রমের উদ্যোগ নেয় ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি।মানবিক এ কার্যক্রমে নেতৃত্ব দেন তাজপুর ইউনিয়নের দলনেতা মজমিল আলী। এসময় উপস্থিত ছিলেন গোয়ালাবাজার ইউনিয়নের দলনেতা শশাঙ্ক পাল, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের দলনেতা দেলোয়ার হোসেন, সাদীপুর ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার দিলোয়ার হোসেন, সহকারী প্লাটুন কমান্ডার সাজ্জাদুর রহমান, গোয়ালাবাজার ইউনিয়নের প্লাটুন কমান্ডার আঙ্গুর মিয়া, সহকারী প্লাটুন কমান্ডার উতপল চন্দ, ভিডিপি সদস্য জাহান মিয়া ও শিপন মিয়াসহ অনেকে।স্থানীয় কৃষকরা জানান, পানিতে ডুবে থাকা ধান কেটে দেওয়ায় তাদের বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। আনসার ও ভিডিপির এ মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।