প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
পীরগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি অকেজো রিভলবার উদ্ধার করেছে পুলিশ।
মো. আরফান আলী : ||
পীরগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি অকেজো রিভলবার উদ্ধার করেছে পুলিশ। মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভেলাতৈড় এলাকায় লাচ্ছি নদীর তীর সংলগ্ন পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পীরগঞ্জ-ঠাকূরগাঁও সড়কের ভেলাতৈড় এলাকায় লাচ্ছি ব্রিজের পাশে একটি পলিথিনে মোড়ানো বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে উপস্থিত ব্যক্তিগণ তাৎক্ষণিক পীরগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল টি উদ্ধার করে। তবে উদ্ধারকৃত পিস্তল টি কোনো গুলী ছিল না।ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ব্রিজের পাশ থেকে পলিথিনে মোড়ানো একটি পুরাতন রিভলবার উদ্ধার করেছি। এটি এখানে কীভাবে এলো বা এর মালিক কে, বা কারা তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।”ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে। অস্ত্রটির উৎস এবং এর মালিকানা শনাক্তে পুলিশ তদন্ত নেমেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ