প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
ফুলছড়িতে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- ||
ফুলছড়িতে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ আলী, ২২, নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত এরশাদ আলী উপজেলার উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, ১০ মে ২০২৬ ইং রবিবার দুপুরে দক্ষিণ মদনেরপাড়া এলাকায় কছিম খলিফার বাড়ির সামনের সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এরশাদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ নিহত এরশাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ