প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এম জে সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু। অনুষ্ঠানের শুরুতেই ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি মো: শাহজালাল প্রধান এবং স্থানীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে বরণ করে নেন। এ সময় পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।প্রধান অতিথির বক্তব্যে এম জে সৌরভ বলেন, বর্তমান ডিজিটাল যুগে সাইবার প্ল্যাটফর্মে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা তৈরিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং স
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ