সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি, ||
উখিয়ায় ফারিয়া'র আয়োজনে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি, দালাল নয় মেডিকেল রিপ্রেজেনটেটিভগণ, এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, কথাগুলো বলছিলেন উখিয়া মডেল ফারিয়া'র প্রতিবাদী মানববন্ধন সমাবেশে বক্তারা। সারাদেশব্যপী মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে (১১ মে) রোজ সোমবার সকাল দশটায় উখিয়া উপজেলা মডেল ফারিয়া'র আয়োজনে উখিয়া একরাম মার্কেট চত্ব থেকে উখিয়া উপজেলায় কর্মরত ৮২ টি মেডিসিন কোম্পানির এরিয়া ম্যানেজার,মেডিকেল রিপ্রেজেনটেটিভগণ একযোগেউখিয়া প্রধান সড়ক হয়ে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক পর্যন্ত প্রদক্ষিণ করেন।পরে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেন, এই সময় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা মডেল ফারিয়া'র সভাপতি, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, আহসানুল কবির ভূঁইয়া, এরিয়া ম্যানেজার,রাকিবুল ইসলাম,এরিয়া ম্যানেজার,সিরাজুল ইসলাম ও বুলবুল সুজাউদ্দিন প্রমুখ। বক্তরা বলেন,পেশা, মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা পরোপকারী, আমরা সেবাদানকারী, আমরা মানুষের জীবনরক্ষাকারী মেডিসিন বহন করি, আমরা দালাল নয়।আমরাও এদেশের সর্বোচ্চ ডিগ্রীধারী মানুষ। আমরা আশা করছি সরকার আমাদের প্রতি সুদৃষ্টি রাখবেন।