প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
চাঁদপুর কালিবাড়ি মোড়ে কাশ্মীরি সুইটস এন্ড লাইফ বেকারিতে মোবাইল কোর্ট, জরিমানা
চাঁদপুর প্রতিনিধি: ||
চাঁদপুর কালিবাড়ি মোড়ে কাশ্মীরি সুইটস এন্ড লাইফ বেকারিতে মোবাইল কোর্ট, জরিমানাচাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের কালিবাড়ি মোড়ে অবস্থিত কাশ্মীরি সুইটস এন্ড লাইফ বেকারি-তে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা-র তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে দেখা যায়, ১ কেজি দধির পরিবর্তে ক্রেতাদের মাত্র ৮০০ গ্রাম দধি প্রদান করা হচ্ছিল। অর্থাৎ প্রতি কেজিতে ২০০ গ্রাম কম দেওয়ার অভিযোগের সত্যতা মেলে।এছাড়াও প্রতিষ্ঠানটির বিভিন্ন খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টিও ধরা পড়ে। ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জরিমানা অনাদায়ে বিনাশ্রমে এক মাসের কারাদণ্ডের নির্দেশ প্রদান করা হয়েছে। অভিযান চলাকালে প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যে ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ