রহিমা আক্তার , সম্পাদক ||
কবিতা: শান্তকাব্য কবি: জান্নাতুল রহমান স্নেহা ফুলেশ্বরী নদীর তীরে ছিল এক ধাম কেউ জানে তবে তাহার কি নাম ?টিপ টিপ পায়ে বেড়ে ওঠা পথবজ্র যেটা ছিল একটু হিংস্রধিক ধিক মোমবাতির আলোয় টিকে থাকা এক মুক্ত রত্নচোখে ছিল, সুবিশাল প্রকৃতির বিশাল যত্ন।কৃষ্ণচূড়ার ডাল সাজানোর আগেই সাঁজে তার মন বকুলের ব্যাক্ত করা বিষাদ থাকবে আর কতো ক্ষণ ।জবার রঙের থেকেও রাঙ্গা, সে যে রঙ্গনা ।বেলির সুবাস ও তার কাছে তুচ্ছ, তোমরা কি তা জানো না ! অমায়িক ব্যবহারে মহীয়সীর শ্রেষ্ঠ নারী,যাহার অতলে ,অনায়াসে যুদ্ধ দিব পারি ।তাহার মহিমায় রচিত অমূল্য শান্ত কাব্য ,যেথায় প্রকাশিত নারী রঙ্গন কমল সম্ভাব্য ।ইতিহাসের দলিলে তাদের দেখা কমই মিলে ,তবে শান্ত কাব্যের শিষ্যরা কি তাদের ভোলে ?মহাকাব্যের অতল থেকে উদভাসিত,এই কবিতা আপনার স্মরণে নিবেদিত ।শান্ত কাব্যের এক শীষ্য আমি অতি সামান্য, এই ছোট্ট তোফা শুধুই আপনার জন্য ।তাহার নাম কি এখনো অজানা, রঙ্গন কমল চন্দ্রপ্রভা চন্দ্রাবতী , সে যে তামান্না ।