মো ঃ হোসাইন নাঈম ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ । ||
আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এএইচএম মাজহারুল আজাদ বুলবুল ময়মনসিংহ প্রতিনিধি :- ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা, ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ আগামীকাল মঙ্গলবার (১২ মে, ২০২৬) বেলা ১১ ঘটিকায় সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়নে শুভ আগমন করবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো ইউনিয়ন জুড়ে বর্তমানে উৎসবের আমেজ বিরাজ করছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।আগামীকালের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অষ্টধার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তারেক হাসান মুক্তা, বিশিষ্ট সাংবাদিক ও বিএনপি নেতা এ এইচ এম মাজহারুল আজাদ বুলবুল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আগামীকাল সকালে সংসদ সদস্য মহোদয়কে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেবেন।বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আগামীকাল দুটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুঠুরাকান্দায় ‘বিনা ধান-২৫’ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে ‘মাঠ দিবস’ এবং অষ্টধারে ‘বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত পরিচিতি ও উৎপাদন কলাকৌশল’ বিষয়ক ‘কৃষক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন করবেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।বিনা’র মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, বিনা বোর্ড অব ম্যানেজমেন্টের কৃষক প্রতিনিধি এ কে এম আনিছুজ্জামান, বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম খলিল এবং এসআরএবি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার।স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, জনগণের প্রিয় অভিভাবকের আগমনে অষ্টধারের প্রতিটি ওয়ার্ড আজ থেকেই উজ্জীবিত। তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে পুরো এলাকা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে আগামীকাল সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। এই সফরের মাধ্যমে অত্র অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে সাধারণ মানুষ আশা প্রকাশ করছেন।