মো ঃ হোসাইন নাঈম ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ । ||
কোতোয়ালি থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হলেন জাকিরুল ইসলাম জাকির । ময়মনসিংহ কোতোয়ালি থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে জাকিরুল ইসলাম জাকির দায়িত্ব পেয়েছেন।তিনি ১২নং ভাবখালী এলাকার কৃতি সন্তান। ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে তাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।তার এই দায়িত্বপ্রাপ্তির খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে কোতোয়ালি থানা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে।এদিকে, নবনিযুক্ত এই নেতাকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই তার সফলতা কামনা করেছেন।