অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: ||
পটুয়াখালী নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করতে কাজ করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ....চেয়ারম্যান মাসুদ ইকবালঅপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল বলেছেন, নৌপথকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বন্দর ও আশপাশের এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি বন্দরের আশপাশের নদী পথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরের নিরাপত্তা বিভাগ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালিত করছে। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি উদ্ধার সক্ষমতা বৃদ্ধির দিকেও গুরুত্বারোপ করছে বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের কর্মাশিয়াল ভবনে নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় বন্দরের সদস্য কমডোর আবদুল লতিফ, হারুন অর রশিদ ও জামাল উদ্দিন চৌধুরীসহ স্থানীয় জেলে, মাঝি, ট্রলার ও জাহাজ মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে নৌযান দুর্ঘটনায় করনীয় বিষয়ে সচেতনতামূলক প্রামান্যচিত্র উপস্থাপন করা হয় এবং মহিপুরের সাধারন জেলেদের মাঝে লিফলেট বিতরন করা হয়।