আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ ||
রায়গঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অধিকার নিয়ে আলোচনা:আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ আদিবাসীদের অংশ গ্রহণে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩মে) অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি বাস্তবায়ন করে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় আমরাই পারি ও খ্রিস্টান এইড এর সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রেডের কর্মসূচি সমন্বয়কারী জনাব আশিকুর রহমান।সভায় স্থানীয় আদিবাসী নেতা নির্মল কুমার মাহাতো আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অধিকার ও অংশগ্রহণমূলক উন্নয়নের বিষয় তুলে ধরেন। এছাড়া ইউনিয়নের সদস্য আব্দুল আলিম আদিবাসীদের অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিকে আরও কার্যকর ও সক্রিয় করার লক্ষ্যে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা গ্রহণ করা হয়। বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে স্ট্যান্ডিং কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করা প্রয়োজন।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সুশাসন, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।