মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ||
ত্রিশালে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধারসহ গ্রেফতার -০৩মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ জেলার বিশাল থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাজাদি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৩মে বৃহস্পতিবার ত্রিশাল থানাধীন পৌরসভার ৩ নং ওয়ার্ড চরপাড়া হইতে জুয়া খেলার তাস,মোমবাতি,নগদ টাকা সহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধারপূর্বক আসামিদের গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত আসামি হলো ১/মোঃ মাসুদ মিয়া( ২৫)ত্রিশাল চরপাড়া,৩ নং ওয়ার্ড, পৌরসভার ত্রিশাল, ময়মনসিংহ। ২/মোঃ মোস্তফা (৫৫)দীঘারকান্দা,থানা কোতোয়ালী,ময়মনসিংহ। ৩/মোঃবিল্লাল হোসেন( ৫৯)দেওয়ানিয়া বাড়ী,থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ।