প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
আমার দিদি তাছলিমা আক্তার মুক্তা
রহিমা আক্তার , সম্পাদক ||
আমার দিদি তাছলিমা আক্তার মুক্তাবল মা দিদি যাচ্ছে কোথায় আসবে কবে বাড়ি , দিদিকে কেন নিয়ে যাচ্ছে পড়িয়ে লাল শাড়ি ? এতো মানুষ কেন মা'গোএসেছে আমাদের ঘরে সারা বাড়ি সাজিয়ে গুছিয়ে দিয়েছে সবাই ভরে । এতো এতো খাবার দাবার আয়োজন কাদের তরে , লাল শাড়িতে সেজে দিদি কেন কাঁদছে নিজের ঘরে ? দিচ্ছো না কেন মা'গো তুমি আমার কথার জবাব ? তোমার চোখে জল কেন মা কিসের তোমার অভাব ?
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ