নিকলী উপজেলা ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ- ||
নিকলীতে দুই সন্তানের মা গৃহবধূকে ধর্ষনের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার। নিকলী উপজেলা ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের নিকলীতে দুই সন্তানের মা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ জাহিদ হাসান লিটন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ মে ২০২৬ ইং মঙ্গলবার রাত অনুমান ১২.০০ টায় বাড়ির পাশে তার নিকটতম আত্নীয়র ঘর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে থানা পুলিশ। জানা যায় ঘটনার দিন সন্ধ্যা অনুমান ৭ টার দিকে কারপাশা গ্রামে আসামির ফুফাতো বোনের বাড়িতে নিয়ে কৌশলে বিবাহের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে যাহা এজাহারে উল্লেখ আছে । এ ঘটনার বিচারের দাবিতে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মতে,লিটন এক প্রভাবশালী বিএনপির নেতার আত্মীয়তার সুবাদে দিন দিন বেপরুয়া হয়ে উঠেছে।থানা,উপজেলা,হাসপাতাল, এনজিও অফিস, সহ সবখানেই রয়েছে তার প্রভাব প্রতিপত্তি। সরকারী বিভিন্ন অফিসে সুবিধা আদায় করিয়ে দিবে বলে সেবা গ্রহিতার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এমনকি উপজেলা প্রশাসন থেকে জলাশয় লিজ নিয়ে টাকা পরিশোধ না করার অভিযোগ পাওয়া গেছে। ইদানীং উপজেলার বিভিন্ন স্হানে তার নিকট দরিদ্র স্বজনদের মাধ্যমে মাদক বিক্রির সেন্ডিকেট গড়ে উঠেছে বলে গুনজন রয়েছে। তবে মাদক বিক্রির কোন অভিযোগ থানায় পাওয়া যায়নি। জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন এ ব্যাপারে ভোক্তভুগী গৃহবধূ ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা রুজু হয়েছে, আসামিকে গ্রেফতার করে অদালতে প্রেরন করা সহ ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা নিরক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।