প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
বাঁশখালীতে গাঁজাসহ এক ব্যক্তি আটক, ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড
রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি, ||
বাঁশখালীতে গাঁজাসহ এক ব্যক্তি আটক, ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ডরিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি,চট্টগ্রামের বাঁশখালী পৌরভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ মুজিবুর রহমান (৫৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার (১৩ মে ২০২৬) রাতে অভিযান পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় রুহুল্লাহাট এলাকা থেকে মোঃ মুজিবুর রহমানকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী (আকন)। এ সময় মোঃ মুজিবুর রহমানকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে বহন করা গাঁজার কয়েকটি পুরিয়া উদ্ধার করা হয়।ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।অভিযানের সময় বাঁশখালী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ