মো ঃ হোসাইন নাঈম এর পক্ষে প্রান্ত সরকার, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ । ||
ময়মনসিংহ সদরের মানবাধিকার কর্মী, রক্তদাতা ও সাংবাদিক মো ঃ হোসাইন নাঈমের উপর মাসকান্দা এলাকায় শারীরিক হামলা । ময়মনসিংহ জেলার সদর উপজেলার মাসকান্দা নতুন বাজার এলাকায় আজ সকাল ৭ টার সময় একজন বদমেজাজি ও উগ্রবাদী বয়স্ক ব্যক্তি মো ঃ হোসাইন নাঈমের উপর সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে শারীরিক হামলা করে । স্থানীয় মানুষদের মতে, সে অনেক জমি জমার মালিক ও মাসকান্দা নতুন বাজার এলাকার কাউন্সিলর এর ভাই । হামলাকারী ব্যক্তির মাসকান্দা নতুন বাজার এলাকায় প্রভাব বিদ্যমান । স্থানীয় লোকজন জানায়, সে অহংকারী লোক । হামলাকারী যে ব্যক্তির উপর হামলা চালায় সে ব্যক্তি মো ঃ হোসাইন নাঈম একজন মানবাধিকার কর্মী, রক্তদাতা ও সাংবাদিক। মো ঃ হোসাইন নাঈম ময়মনসিংহ জেলা শাখা হিউম্যান এইড এন্ড ট্রাষ্ট ইন্টারনেশনাল মানবাধিকার সংগঠন এর সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক, রক্তদানে ত্রিশাল অগ্রণী এর সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক। সে দৈনিক জনতার খবর, দৈনিক বাংলার প্রতিচ্ছবি, জনতার অনলাইন প্রেসক্লাব, প্রথম বুলেটিন, আমাদের কথা এবং ডেইলি বাংলা সংবাদ ইত্যাদি অনলাইন পত্রিকার ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন । মো ঃ হোসাইন নাঈম ময়মনসিংহের কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন এর কাছে বিচার দাবি করেছেন ।