জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :- ||
অটোরিক্সায় মাদক বহন, ০৬ (ছয়) কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার।জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :- ১৩/০৫/২০২৬ খ্রি. বিকাল ১৭.০৫ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকা হতে ০১টি ব্যাটারি চালিত অটোরিক্সা আটক করে। অটোরিক্সাটি তল্লাশী করে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে ইতিপূর্বে ০৩টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: ১। আলমগীর পিতা- মৃত শাহ আলম,সাং- চাটুয়াখোলা,থানা- কসবাজেলা - ব্রাহ্মণবাড়িয়া, এ-সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।