আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ- ||
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: গভীর রাতে স্বেচ্ছায় রাস্তা মেরামতে পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষার্থীরাআশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ- সমাজসেবামূলক কর্মকাণ্ডে আবারও প্রশংসিত হলো পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষার্থীরা। সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রুদ্রবাড়ীয়া থেকে মগরআলী সড়কের ভাঙা অংশ মেরামতের উদ্যোগ নিয়েছেন মাদরাসাটির শিক্ষার্থীরা। তাদের এই মানবিক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।জানা যায়, রুদ্রবাড়ীয়া গ্রামের গুরুত্বপূর্ণ এ সড়কের কয়েকটি অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা থাকায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বৃষ্টি হলে কাদাপানি জমে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়ে যেত। বিষয়টি উপলব্ধি করে পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার একদল শিক্ষার্থী নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে অংশ নেয়।শিক্ষার্থীরা ইট, বালু, খোয়া ও সিমেন্ট দিয়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ ঢালাই করে চলাচলের উপযোগী করে তোলেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এ কাজে স্থানীয় কয়েকজন এলাকাবাসীও সহযোগিতা করেন।স্থানীয়রা জানান, “এ রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। মাদরাসার ছাত্ররা নিজ উদ্যোগে যেভাবে এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।”মাদরাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান বলেন, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থেকেই তারা এ উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও জনসেবামূলক বিভিন্ন কাজে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে বলেও জানান তারা।এলাকাবাসীর মতে, পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষার্থীদের এই উদ্যোগ শুধু রাস্তা মেরামতই নয়, মানবতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।