মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ ||
অস্বাস্থ্যকর খাবারে জনস্বাস্থ্যের হুমকি! মণিরামপুরে হোটেলে লোমে ভরা মাংস পরিবেশনের অভিযোগমণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে খাবারের মান ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে ‘রেজাউল হোটেল’-এর বিরুদ্ধে। স্বল্পমূল্যে খাবার বিক্রির আড়ালে অস্বাস্থ্যকর পরিবেশে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। সরেজমিনে ও ক্রেতাদের অভিযোগে জানা যায়, মণিরামপুর মেইন রোডে সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে অবস্থিত এই হোটেলে পরিবেশিত মাংসে পশুর লোম ও নানা অপরিষ্কার উপাদান পাওয়া গেছে। এমন ঘটনায় স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের মতে, এ ধরনের নোংরা ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ খাবার জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি।স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে এসব নিম্নমানের খাবার পরিবেশন করছে।এবিষয়ে হোটেল মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো সদুত্তর দিতে পারেননি।ক্ষুব্ধ এক ভুক্তভোগী বলেন, “টাকা দিয়ে খাবার কিনে যদি লোমে ভরা মাংস খেতে হয়, তবে এটি শুধু অবহেলা নয়, মানুষের স্বাস্থ্যের সঙ্গে চরম তামাশা।”এ বিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সম্রাট হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী জনস্বার্থ রক্ষায় দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, খাবারের মান পরীক্ষা এবং দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি উপজেলার সকল হোটেল-রেস্টুরেন্টে নিয়মিত মনিটরিং জোরদার করার আহ্বান জানান তারা।