মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: ||
মদনে ১০০ পিস ইয়াবাসহ আটক ১মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।শুক্রবার (১৫ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা গ্রামে অভিযান পরিচালনা করে।অভিযানে এসআই (নিঃ) ফয়সালের সঙ্গে এএসআই সাকিব, এএসআই হুমায়ুন কবীর ও কনস্টেবল মমিনুল ইসলাম অংশগ্রহণ করেন। এসময় আব্দুর রশিদের মেয়ে আছমা আক্তারের বাড়ির ছাদের উপর থেকে মোঃ আনোয়ার হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার মনিকা নওধার গ্রামের মৃত রুক্তন মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।মদন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।