প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি ||
আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যুনোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালীর হাতিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামের বাদুরগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।স্থানীয়দের ভাষ্য, দুপুরে বসতবাড়ির রান্না ঘরের পাশে থাকা একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন ইসলাম। এ সময় হঠাৎ তিনি গাছ থেকে নিচে থাকা রান্নাঘরের টিনের চালের ওপর পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ওছখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বিষয়টি পুলিশকে প্রথমে জানানো হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ