তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:- ||
ব্রাহ্মণবাড়িয়ায় সাইফুর’স-এ ভর্তি চলছে এসএসসি শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ ও কম্পিউটার কোর্সে বিশেষ সুযোগতানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:- বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষা ও কম্পিউটার দক্ষতার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম পরিচালনা করছে ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাইফুর’স ব্রাহ্মণবাড়িয়া শাখা। প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করে বর্তমানে সফলতার ১৭ বছরের পথচলা অতিক্রম করেছে।প্রতিষ্ঠানটিতে বর্তমানে এসএসসি, এইচএসসি ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে এসএসসি শিক্ষার্থীদের জন্য স্পোকেন ইংলিশ, রাইটিং ও কম্পিউটার (আইসিটি) কোর্সে অংশগ্রহণের সুযোগ রয়েছে।প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এখানে স্পোকেন ইংলিশ, আইইএলটিএস, ফ্রি-হ্যান্ড রাইটিং ও কম্পিউটার প্রশিক্ষণ আধুনিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তত্ত্বাবধানে ক্লাস নেওয়া হয় এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্র্যাকটিসের সুযোগ ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা রয়েছে।এসএসসি শিক্ষার্থীদের জন্য বিশেষ কোর্সে স্পোকেন ইংলিশ, রাইটিং, প্রেজেন্টেশন, ডিবেট, বেসিক ফোনেটিকস, ভোকাবুলারি ছাড়াও মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এক্সেস এবং ইন্টারনেট বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, আধুনিক পদ্ধতিতে নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি কোর্স শেষে নির্ধারিত মান অর্জন করতে না পারলে শর্তসাপেক্ষে অর্থ ফেরতের সুযোগও রয়েছে।এছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির প্রস্তুতির লক্ষ্যে আইইএলটিএস কোর্সেও ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল ও সন্ধ্যাকালীন ব্যাচের পাশাপাশি শিশুদের জন্য কিডস ও জুনিয়র স্পোকেন ইংলিশ ব্যাচও চালু রয়েছে। প্রতিষ্ঠানটি অবস্থিত, সোহান মঞ্জিল, অবকাশ সংলগ্ন, ডিসি বাংলার পশ্চিম পাশে, ব্রাহ্মণবাড়িয়া।