মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- ||
গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার মোটরসাইকেলসহ আটক করেছে র্যাব-১৩মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৬৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩।১৬ মে শনিবার সকালে র্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার মাদক কারবারি মিন্টু মিয়া ৩০, পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড রাইগ্রামের মৃত দুলু মিয়ার ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিপিসি-৩ র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পলাশবাড়ীর রাইগ্রামের কাঁচা রাস্তার ওপর একটি পালসার মোটরসাইকেল তল্লাশি করে ৫৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়।অভিযানে মাদক কারবারি মিন্টু মিয়াকে গ্রেফতারের পাশাপাশি দুটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গ্রেফতার মিন্টু মিয়া ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।