মো ঃ হোসাইন নাঈম : ||
কওমি মাদ্রাসা থেকে মূলধারায় নেতৃত্বের শিখরে: ফাহাদ আজাদ, অনুপ্রেরণার গল্প”“ধর্মীয় শিক্ষা, দৃঢ় নেতৃত্ব—একই স্রোতে ফাহাদ আজাদ” কওমি মাদ্রাসার একজন হাফেজ ও আলেম—এই পরিচয় থেকেই শুরু, আর আজ তিনি দাঁড়িয়ে আছেন নেতৃত্বের সম্মুখসারিতে। ময়মনসিংহ জেলার কৃতি সন্তান মো. মুঈদুল ইসলাম ফাহাদ আজাদ প্রমাণ করে দিয়েছেন, কওমি শিক্ষার্থীরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই।তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদমর্যাদায়)নবনির্বাচিত হয়েছেন, যা তার যোগ্যতা, নেতৃত্বগুণ এবং আত্মবিশ্বাসের এক উজ্জ্বল প্রতিফলন।তার পথচলা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং এটি একটি বার্তা— “ধর্মীয় শিক্ষা ও আধুনিক নেতৃত্ব একসাথে চলতে পারে।”ফাহাদ আজাদ সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেখাচ্ছেন যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও সমাজ, রাজনীতি এবং রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তিনি আজ কওমি শিক্ষার্থীদের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা— একটি উদাহরণ, যা বলে দেয়: “স্বপ্ন থাকলে, সাহস থাকলে—কোনো পথই অসম্ভব নয়।”