মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :- ||
টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :- বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টায় “চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।দীর্ঘদিন ধরে এই সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ও দুর্ভোগ বিরাজ করায় এই দাবি জানানো হচ্ছে।কর্মসূচিতে উপস্থিত প্রধান নেতৃবৃন্দ মোঃ তরিকুল আলম মোল্লা (আহবায়ক, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি) মোঃ সাইদুর রহমান (সভাপতি, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন)এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট)মোঃ আসগার আলী (সভাপতি, সিএনজি সমিতি) মোঃ ইকবাল আহমেদ (সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস এসোসিয়েশন) ও হাদিদুল মোবিন হাদি প্রমুখ। আন্দোলনকারীরা মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য দেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বার্থে মহানন্দা সেতুর টোল ব্যবস্থা অবিলম্বে বাতিলের জোর দাবি জানান নেতৃবৃন্দ। কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।