প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
সুন্দরগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, উপড়ে পড়েছে শতাধিক গাছ
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- ||
সুন্দরগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, উপড়ে পড়েছে শতাধিক গাছমোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত রাতে আঘাত হানা ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে শতাধিক গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ১৮ ই মে দিবাগত রাত আড়াইটার পর থেকে ভোর ৪টা পর্যন্ত স্থায়ী তীব্র ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সুন্দরগঞ্জ পৌর শহরের বাহিরগোলা মোড় থেকে বাইপাস পর্যন্ত সড়কে একটি ৩৫ বছরের পুরনো বটগাছ বৈদ্যুতিক খুঁটির ওপর ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গণে পুরনো বটগাছ পড়ে অফিস কক্ষসহ চারটি ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হাসপাতাল রোড, গাজির কুড়া ও আলুটারি এলাকায় রাস্তার ওপর বড় গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বাবু জানান, ঝড়ে পৌর এলাকার বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।ঝড়ের পর থেকে সুন্দরগঞ্জ উপজেলার মোট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কর্মকর্তাদের পাওয়া যায়নি এবং তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ