চাঁদপুর কচুয়া প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন (রাজ) ||
কচুয়া থানা পুলিশ কর্তৃক ১টি চোরাই মোটর সাইকেলসহ ০১ চোর আটক চাঁদপুর কচুয়া প্রতিনিধি মোঃআনোয়ার হোসেন (রাজ) চাঁদপুরের কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম,এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কচুয়া থানাধীন ১নং সাচার ইউপিস্থ ১নং ওয়ার্ডের বায়েক মোড়ে পাঁকা রাস্তার উপর থেকে গত ১৭/০৫/২০২৬খ্রিঃ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় চেকপোষ্ট করাকালে এই আসামিকে আটক করা হয়। আসামি আসামি মোঃ জুয়েল(৩০), পিতার নাম: মোঃ ইলিয়াস গ্রাম- বুধুন্ডা (আমানিয়া প্রধানীয়া বাড়ি, ৩নং বিতারা ইউপি) , উপজেলা/থানা- কঁচুয়া, জেলা –চাঁদপুর এর হেফাজত হইতে ০১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কঁচুয়া থানার মামলা নং- ৩৮, তারিখ- ১৭/০৫/২০২৬খ্রি; ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে অদ্য ১৮/০৫/২০২৬খ্রিঃ তারিখ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।