নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ||
চাঁপাইনবাবগঞ্জে নারীকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগনাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মরিয়ম বেগম (৫০) নামে এক নারীকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফমি খাতুন নামে এক নারীকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সোমবার (১৮ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধিরনেংড়া মোড় চৌকা পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মরিয়ম বেগম ওই এলাকার বাসিন্দা আবুল কালামের স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতেও দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে ফমি খাতুন টিউবওয়েলের লোহার হাতল দিয়ে মরিয়ম বেগমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।