প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
ময়মনসিংহে ছাত্রলীগ নেতা সিয়াম গ্রেফতার
মো ঃ হোসাইন নাঈম ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||
ময়মনসিংহে ছাত্রলীগ নেতা সিয়াম গ্রেফতারময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ সিয়ামুল হক সিয়াম (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, সিয়ামের বিরুদ্ধে সন্ত্রাস ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলা রয়েছে। অভিযানের সময় তাকে নগরীর কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ