প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
ধুনটে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ ||
ধুনটে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনআশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার ধুনট থানায় গ্রামবাসীর বিরুদ্ধে এক যুবদল নেতার দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। মঙ্গলবার বিকেলে চিকাশী ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন পারলক্ষীপুর গ্রামের কৃষক জাফের মন্ডল, আব্দুল মজিদ প্রামানিক, গৃহবধূ সনি আকতার, রোশনাই খাতুন ও আঞ্জেরা খাতুন।মানববন্ধনে বক্তারা বলেন পারলক্ষীপুর গ্রামের যুবদল নেতা রাজু আহমেদ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দলীয় প্রভাব বিস্তার করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন। মাত্র ৩০ হাজার টাকার ধান কেটে নেওয়ার অভিযোগ এনে মামলায় গ্রামের অসহায় নিরহ কৃষকদের আসামী করা হয়েছে। পুলিশ কোন প্রকার তদন্ত না করেই এ মামলা রেকর্ড করেছে। মামলা দায়েরের পর রাজু আহমেদ তার লোকজন নিয়ে আসামীদের বাড়িতে বাড়িতে মব সৃষ্টি করে আসামীদের গ্রেফতারের চেষ্টা করেছে। অন্যের জমিতে কাজ করার সময় কৃষি শ্রমিক আব্দুল মজিদকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের সহযোগীতা কামনা করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ