রহিমা আক্তার , সম্পাদক ||
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন।“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।বুধবার (২০ মে) সকাল ১১টায় বিজয়নগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সখিনা আক্তার।এসময় বক্তব্যে তিনি অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার স্টেশনের ওয়ারেন্ট অফিসার ওয়াসি আজাদ,বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সুমন,উপজেলা বিএনপির সভাপতি জমির দস্তগীর,ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অগ্নি নির্বাপণ মহড়া, সচেতনতামূলক আলোচনা ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।