প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ||
সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটকনাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) মিডিয়া সেল সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২১ মে ২০২৬) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মো. রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।অভিযানটি সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আমবাগান এলাকায় পরিচালিত হয়।এসময় টহল দল মালিকবিহীন অবস্থায় ১৮৫ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।বিজিবি জানায়, আটককৃত নেশাজাতীয় সিরাপগুলো জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ